ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নাজমা বেগম(৩৮) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছে। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ জানায়, উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের আমিরুল হক মাস্টারের স্ত্রী নাজমা বেগম (৩৮) শনিবার কীটনাশক পান করে। পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি ফরিদ আহমেদ।



