IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জমান্দায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যুরাজনৈতিক প্রভাবে নদী-খাল দখল বন্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝ বিনামূল্যে সার ও বীজ বিতরণপোরশায় গলায় দড়ি দিয়ে হিন্দু যুবকের আত্নহত্যানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেপ্তারপদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে নগরীতে মানববন্ধনগোদাগাড়ীতে গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করে র‌্যাব-৫‘যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে দুর্ধর্ষ ডাকাতি ৯০ লক্ষটাকার মালামাল লুট গ্রেফতার ৫

মহাদেবপুরে দুর্ধর্ষ ডাকাতি ৯০ লক্ষটাকার মালামাল লুট গ্রেফতার ৫

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫ ডাকাতকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাকাতি করে নিয়ে যাওয়া মালামালের মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার সিদ্দিকপুর গ্রামের যমুনা অটো রাইস মিলের বিপরীতে অবস্থিত টান্সরিল লাইটিং লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাইট অফিসে।

এ ঘটনায় গ্রেফতার ডাকাত সদস্যরা হলো নাটোর জেলার বড় হরিশপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ইফতেখার মাহমুদ রাসেল, বগুড়া জেলার পুরানবগুড়ার শামসুল আলমের ছেলে লিটন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা (গুড়াই) গ্রামের শহিদুল ইসলামের ছেলে অনিক হাসান, ভোলার বোরহান উদ্দিন উপজেলার দেওলা গ্রামের মৃত রিপনের ছেলে আঃ খালেক ও মৃত আবুল কালামের ছেলে উমর।

এ ঘটনায় কোম্পানির সাইড ইনচার্জ গোলাম মোস্তফা বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সিদ্দিকপুর (আখেড়ায়) টান্সরিল লাইটিং লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাইট অফিসে দুইটি ট্রাক ও দুইটি ক্রেন নিয়ে ৮ থেকে ১০ জন লোক অস্ত্রের মুখে কোম্পানীর নাইটগার্ডদের জিম্মি করে একটি ট্রাকে দুইটি কন্ডাকটর ড্রাম এ্যালুমিনিয়াম তারসহ নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের নিয়ে যাওয়া দুইটি কন্ডাকটর ড্রামের মূল্য ৯০ লক্ষ টাকা বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অপর ট্রাকে একটি কন্ডাকটার ড্রাম তারসহ ট্রাকে উত্তোলন করাকালে স্থানীয় লোকজন ৫ ডাকাতকে আটক করে থানা পুলিশে খবর দেয়। এ ব্যাপারে মাহাদেবপুর থানার ওসি মো. শহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ক্রেনসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031