IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় গ্রেপ্তার ২

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় গ্রেপ্তার ২

ধূমকেতু প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মীদের সঙ্গে অবৈধ যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো: মো: শাহজাহান আলী (৪৯) ও সূর্য্য কান্ত হালদার (৪৯)। শাহজাহান রাজশাহী জেলার মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। বর্তমানে সে দড়িখড়বোনা এলাকায় বসবাস করত। শাহজাহান রাজশাহী জেলা আওয়ামীলীগদের সাবেক দপ্তর সম্পাদক। সুর্য্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। সুর্য্য রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

গতকাল ১৮ নভেম্বর ২০২৫ দুপুর সোয়া ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের সহায়তায় মোহনপুর থানা এলাকা থেকে আসামি মো: শাহজাহান আলীকে আটক করে আরএমপি ডিবির একটি দল। তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের সদস্যদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সে তাদের সাথে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সোয়া ৫টায় রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি সূর্য্য কান্ত হালদারকে গ্রেপ্তার করা হয়। সুর্য্যও ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করত। এছাড়াও তার বাসায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী, যুবলীগের সদস্যরা গোপন বৈঠক করে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করত।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত দুই আসামি এবং মামলার অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিরা একত্রে দেশের বিভিন্ন জেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনলাইনে একত্রিত করে, রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার প্ররোচনা, অনলাইন সভার আয়োজন ও রাষ্ট্রবিরোধী বার্তা প্রচার ইত্যাদি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। অনলাইন সভাগুলোতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদান করত, যা আসামিরা শুনত এবং নিজেদের পরিচিত মহলে ছড়িয়ে দিত।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে শাহমখদুম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে তাদের প্রত্যেকের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31