IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পঃ ডা. আব্দুল বারী

বাগমারায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পঃ ডা. আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালি দ্বিমুখী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, ভটখালি দ্বিমুখী ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনসুর রহমান প্রমুখ।

চিকিৎসা সেবার উদ্বোধন কালে ডা. আব্দুল বারী বলেন, “গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। তাই এই ধরনের উদ্যোগ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের সেবামূলক কার্যক্রম এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ভবানীগঞ্জ ক্লিনিক। দিন ব্যাপী বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31