ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে সেন্টার ফর অ্যাকশন রিসার্চ বারিন্দ “সিএআরব”র ৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । সভায় ত্রিবাসিক কার্য-নির্বাহী পরিষদে নির্বাচিতদের চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আজ ২২ নভেম্বর সকাল ১০ টার সময় মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে সাধারণ সভা অনুষ্টিত হয় ।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপপরিচালক নিবন্ধন ও নিয়ন্ত্রণ সমাজসেবা অধিদপ্তর ঢাকা. জনাব আইয়ুব খান, সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদ সিএআরবি সভাপতি নুসরৎ রাজি, সঞ্চালক ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিএআরবি আব্দুল রকিব ।
উপস্থিত ছিলেন সেন্টার ফর অ্যাকশন রিসার্চ বারিন্দ “সিএআরব”র সাধারণ ও কার্য নির্বাহী কমিটির সদস্যসহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
৩২ তম পরিষদের বার্ষিক সাধারণ সভায় এর অনুমোদিত ত্রিবাসিক কার্য-নির্বাহী পরিষদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সভাপতি সাধারন সম্পাদকসহ মোট সাতজন ।
নির্বাচিতরা সভাপতি নুসরৎ রাজি,সহ-সভাপতি রিয়াজ উদ্দিন,সাধারন সম্পাদক নাসিমাতুল আলা, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদা খাতুন, কোষাধাক্ষ মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য দুইজন আব্দুর রহমান, শাহরিয়ার ইসলাম।


