IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> জাতীয় নির্বাচনের আগে গনভোট হবে না-চাঁদ

জাতীয় নির্বাচনের আগে গনভোট হবে না-চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত জাতীয় নির্বাচনের আগে গনভোট হবে না। হয় জাতীয় নির্বাচনের একই দিন হবে অথবা জাতীয় নির্বাচনের পরে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে একথা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। তিনি আরো বলেন,যদি দেশের উন্নয়ন চান তাহলে দুর্নীতির বিরুদ্ধে দাড়াতে হবে,ধানের শীষে ভোট দিতে হবে। স্বাধীনতা পক্ষের শক্তিকে ভোট দিবেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠাতা। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নের্তৃত্বে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা।

মঙ্গলবার ২৫-১১-২০২৫) বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সজাগ থাকার আহ্বান জানিয়ে আবু সাইদ চাদ আরো বলেন, একটি গোষ্টি ইসলাম নিয়ে রাজনীতি করছে। আমরা মওদুদি মার্কা ইসলাম বিশ্বাস করিনা। মা-বোনদের উদ্দেশ্য বলেন,ওই দলটির নারিদের মিথ্যা
প্রচারনায় বিভ্রান্ত হবেন না। জামায়াতের কাছে ইসলাম নিরাপদ নয়।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুলের সঞ্চালনায় ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের জেলা কমিটির সাধারন সম্পাদক মামুন আল হক, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দীন রিয়াল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব,সাবেক সম্পাদক সুরুজ্জামান সুরুজ, জিয়া পরিষদের নেতা আব্দুল গনি, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা, মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার শাপলা প্রমুখ।

বক্তব্যকালে তারা বলেন,তরুনরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এছাড়াও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31