ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় তার সাথে ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, নাচোল উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, গোমস্তাপুর জামায়াতের আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক মনিরুজ্জামান ডাবলুসহ নেতাকর্মীরা।


