ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহিলা দলের যুগ্ম সম্পাদক মনোয়ারা বেগম, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, মহিলা দল নেত্রী আশা, আঁখি, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা টিকু, বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু ও ১ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী তানিয়া।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



