ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : দলীয় মনোনয়ন নিশ্চিত না হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহীর ৫ পুঠিয়া দুর্গাপুর আসলে মনোনয়ন উত্তোলন করলেন বিএনপির চার নেতা।
২২ ডিসেম্বর বেলা ১২ টা থেকে দুপুর ১ টার মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করেন।
ফরম সংগ্রহের সময় পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খাঁন বলেন, আমরা তৃণমূলের রাজনৈতিক করি। নেতা কর্মী ও সাধারণ ভোটারের উদ্দীপনায় চাপে ও অনুরোধে কারণে আজ আমরা ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করি। আমরা রাজনীতি করি দেশের কল্যাণে জন্য। সাধারণ মানুষের কল্যাণ সাধন ও দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা রাজনীতি করি। আমার জনগণের রাজনীতি করি আমার জনগণের সাথে সম্পৃক্ত। তারপরও তারুণ্যের অহংকার তারেক রহমান মনোনয়ন পত্রের পুনরায় বিবেচনার সময় নিয়েছেন পুনরায় বিবেচনার সময় এখনো পার হয়নি। পরবর্তীতে কি হবে আমরা যারা আছি সবাই একসাথে বসে এবং পুঠিয়া- দুর্গাপুরে সাধারণ জনগণকে নিয়ে একসাথে পরবর্তী সিদ্ধান্ত নিবো হবে বলে তিনি জানান।
এছাড়াও মনোনয়ন ফরম সংগ্রহের সময় প্রতিটি প্রার্থী পক্ষের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজ পুঠিয়া উপজেলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এরপরে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, এছাড়াও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান সহ মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক পুঠিয়া উপজেলা সহ-সভাপতি ইসফা খায়রুল হক শিমুল
উল্লেখ্য, রাজশাহী ৫৬ পুঠিয়া দুর্গাপুর ৫ আসনের এখন পর্যন্ত সর্বমোট মনোনয়ন ফরম বিতরণ হয়েছে ছয়টি।
পুঠিয়া উপজেলা থেকে গত ১৮ ডিসেম্বর একটি ও দুর্গাপুর উপজেলা থেকে গত ২০ ডিসেম্বর একটি এবং ২২ ডিসেম্বর ৪ টি মনোনয়ন ফরম বিতরণ করেন পুঠিয়া উপজেলা।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান , আজ ৪ জন প্রার্থীর নিকট মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। প্রার্থী এবং প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সজাগ থাকা এবং নির্বাচনে আচরণ বিধি সম্পর্কে সকল বিধি-বিধানও বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং তারা শান্তিপূর্ণভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


