ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : আগামী ২৭ ডিসেম্বর শনিবার CCR-এর উদ্যোগে একশত বলের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টটি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও সেমি-ফাইনাল পিকিং/ড্র অঙ্কন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
এ উপলক্ষে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।


