IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে ভিক্ষুকদের নিয়ে বনভোজন

ধামইরহাটে ভিক্ষুকদের নিয়ে বনভোজন

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : সমাজের বৃত্তবানরা অসহায়দের যেখানে খোজই রাখে না, সেখানে ভিক্ষুকদের নিয়ে বনভোজনের ব্যতিক্রমী আয়োজন করেছে নওগাঁর ধামইরহাটের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা।

২৬ ডিসেম্বর দুপুরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরিবহনের মাধ্যমে ৬০ জন ভিক্ষুকদের নিয়ে আলতাদিঘী জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়। দিঘীর পাড়ে তাদের পেটপুরে মাংস-বিরিয়ানি দিয়ে দুপুরের খাওয়া প্রদান করেন সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও সদস্যগণসহ আগত অতিথিবৃন্দ। ভোজন শেষে নারী ভিক্ষুকদের জন্য বালিশ বদল ও পুরুষ ভিক্ষুকদের জন্য হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেন ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল।

এ সময় সরকারি এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী,ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি ঠাকুর কমল, নিরব, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন,মানবসেবার সদস্য হাবিবুর রহমান, রাব্বি হোসেন, মাসুম, এহসান, নুর আলম প্রমুখ।

মানবসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা রাসেল মাহমুদ বলেন,‘ মানুষ মানুষের জন্য, এই ¯েøাগানকে সামনে রেখে ২০১৮ সাল থেকে এই সংগঠরে মাধ্যমে ভিক্ষুক পুনর্বাসন, অসহায়দের গৃহ নির্মান, রমজানে রোজাদারদের ইফতারি, বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, দরিদ্রদের ছাগল বিতরণের পাশাপাশি ২০২১ সালে ভিক্ষুকদের প্রতি মাসে মাছ-মাংস-পোলাও খাইয়ে থাকি। এই কার্যক্রমের ৪ বছর পূর্তি হওয়ায় তাদের নিয়ে বনভোজনের আয়োজন করেছি। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে বৃদ্ধাশ্রম নির্মানসহ আরও ভালো কিছু কর্মসূচি হাতে নিতে চাই।’

ভূমি আপিল বোর্ডের সদ্য অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘মানবের সেবা করা একটি মহত কাজ, যেটি আল্লাহ পছন্দ করেন, ব্যতিক্রমী এই কর্মকান্ডে রাসেলসহ সংগঠনের সকলকে সাধুবাদ জানাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31