ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ছোটবোন গ্রাম পূর্বপাড়ায় ১৯ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ৪টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জরিনা, চন্দ্রিমা থানা মহিলা দলের সভানেত্রী হাসি, ১৯ নং ওয়ার্ড উত্তর মহিলা দলের সভানেত্রী শিউলি আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, ১৯নংওয়ার্ড উত্তর বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান ডাবলু, সহ-সভাপতি সুলতান, যুবদল নেতা পিন্টু বিশ্বাস, চন্দ্রিমা থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক রঞ্জু, চন্দ্রমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, লতিফা আক্তারসহ বিএনপি, যুবদর, মহিলাদলের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।


