IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দেশব্যাপী হাসড়কে কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

দেশব্যাপী হাসড়কে কুয়াশা ও হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা

ধূমকেতু প্রতিবেদক, শেখ রাজীব হাসান : সারাদেশেশে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রত বাড়ায় বিপাকে পড়ছে মহাসড়কে চলাচলকারী গণপরিবহন ও যাত্রীরা।

উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক-মহাসড়ক ও গ্রামাঞ্চল।কুয়াশার কারণে সকালে ও সন্ধায় দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পষর্ন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় এখনকার মতো শীতের অনুভূতি থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন। ভোরে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কেটে যেতে পারে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় মহানগরের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীত থেকে বাঁচতে অনেককে গরম কাপড় গায়ে জড়িয়ে রাস্তার পাশে খড়কুটো ও কাগজ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। সূর্যের দেখা না পাওয়া পর্যন্ত অনেক মানুষ ঘর থেকে বের হতে অনীহা প্রকাশ করছেন।

ঢাকায় রিক্সাচালক রহমত বলেন, গত কয়েক দিন যাবত শীত অনেক বেশি, দেশের রাজনৈতিক অবস্থার কারণে বিভিন্ন জায়গায় আন্দোলন মিছিল তেমন গাড়ি নিয়ে বের হতে পারি না। কিন্তু প্রস্তুতি স্বাভাবিক থাকলে পরিবার চালাতে বের হয়ে পরি।

গাজীপুরে ইজিবাইক চালক কামাল জানান, ভোরে কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়েই খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে।

ট্রাক চালক বিল্লাল জানায়, শীত ও ঘন কুয়াশার কারণে সকালে কাজে বের হতে দেরি হয়। এতে সারাদিনে তার আয় সীমিত হয়ে পড়ে পাঁচ থেকে সাতশ টাকায়, যা দিয়ে কোনোরকমে সংসার চালাতে হয়।

কুমিল্লায় চাষী বজলুর রহমান বলেন, এমনিতেই শীত তার মধ্যে গণ কুয়াশা আর শীতল বাতাশের মধ্যে সকালে জমিতে চাষ করতে খুব কষ্ট হয়। পানি খুব ঠান্ডা থাকে,বেশিক্ষণ থাকা যায় না, হাত পা অবশ হয়ে যায়।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী ডা. নাহিদা সুলতানা বলেন,শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতজনিত রোগ বাড়ার আশঙ্কা রয়েছে। এ সময়ে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরি।

পাশাপাশি পরিবেশ রক্ষায় খড়কুটো ও প্লাস্টিক পোড়ানো থেকে বিরত থেকে নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে শীত নিবারণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া জন্য পরামর্শ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031