IMG-LOGO

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালাগোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়তানোর থানার কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে কাবাডি খেলাবাগমারার নতুন ইউএনও রিজু তামান্নারাজশাহীতে চার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখেহাসি ফোটাল ‘ইকো’পুঠিয়ায় রাতের আঁধারে সার বিক্রি ধরাসায় ও গোডাউনের তালা ভেঙ্গে উদ্ধার হল ৩৩০ বস্তা সারউপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে প্রশাসনিক কর্মকতর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভাউপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবনর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ‘মক্কা প্রতিরক্ষা জোটের আপাতত সম্প্রসারণ করা হচ্ছে না’বাগমারায় ১৫ টাকা কেজি চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার,তথ্য ও সম্প্রচার মন্ত্রীঅবৈধ নিয়োগ থেকে অর্থ আত্মসাৎ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনগোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন‘ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : শিক্ষার্থীদের মাঝে পিনপতন নীরবতা। চোখে মুখে আগ্রহ আর মনে কৌতূহল। কার নাম যে প্রথমে ঘোষণা হয়! মাইকে মেহেজাবীন তাবাসসুমের নাম ঘোষণা হলে মুখে মিটমিটে হাসি দেখা গেল। সে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনে উপহার স্বরূপ একটা বই পেয়ে আনন্দটা আরও বেড়ে গেল এই ক্ষুদে শিক্ষার্থীর।

এমনি আনন্দ আয়োজন হয়েছিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে বই উপহার দেওয়া হয়।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন ও শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই আয়োজনের অংশ হয়েছিলেন।

শিক্ষার্থীদের বই উপহার দেওয়া একটি
ভালো উদ্যাগে বলে মনে করেন বিনত সরেন। তিনি বলেন, এই উপহার স্বরূপ দেওয়া অভিধান শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে। এটা পাঠ করলে তাঁদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে। এইরকম উদ্যাগের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহী হবে।

আর বিদ্যালয়টির প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বললেন, বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়েছে। পাঁচ শ্রেণিতে ১৫জন শিক্ষার্থীর হাতে এ উপহার দেওয়া হয়। তিনি আরও বললেন, এই উপহার শিক্ষার্থীদের উৎসাহিত করবে। অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত হবে। বই পাঠের মাধ্যমে তাঁরা ভালো মানুষ হবে। আগামীতে এই উপহারের সংখ্যা বাড়ানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পঞ্চম শ্রেণিতে প্রথম হওয়া মনিরা খাতুন বই উপহার পেয়ে যারপরনাই খুশি। অভিধান থেকে প্রতিদিন একটি করে নতুন শব্দ শিখবে বলে জানালো।
মেয়ের মেহেজাবীন তাবাসসুমের ভালো ফলাফলে খুশি অভিভাবক সিরাজুল ইসলাম। বই উপহার দেওয়ার উদ্যােগকে স্বাগত জানিয়ে বললেন, ‘আমি মনে শিশুদেরকে বই উপহার হিসেবে দেওয়া একটি চমৎকার উদ্যোগ প্রতিষ্ঠানের। এর মাধ্যমে তাদের মনন বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে।’

নিয়ামতপুর সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম বললেন, পড়ার কোনো বিকল্প নাই। এই পড়ার একটা ভালো মাধ্যম হলো বই। বই পড়ে জ্ঞান অর্জনের মাধ্যমেই একটি দেশ, একটি জাতি সামনের দিকে এগিয়ে যায়। তাই পুরস্কার-উপহার হিসেবে বই দেওয়া অবশ্যই ভালো

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031