IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> রাজশাহীতে বেগম জিয়ার গায়েবী জানাযা ও দোয়া অনুষ্ঠিত

রাজশাহীতে বেগম জিয়ার গায়েবী জানাযা ও দোয়া অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না— রাজিউন)। বুধবার বেলা দুইটায় সংসদ ভবন এলাকায়া তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

এরই ধারাবাহিকতায় একই সময়ে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে ও বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন এর সার্বিক তত্বাবধানে রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে বেগম জিয়ার গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়। সেইসাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিঙ্কু, বিএনপি নেতা আমিরুল ইসলাম রঞ্জু, রুবেল, ভূগোল, ইসলাম ও আকতারসহ রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শত শত সাধারণ জনগণ।

জানাযা পূর্ব বক্তব্যে এডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কোনদিন অন্যায়ের সাথে আপোস করেননি। তিনি দেশের মানুষকে অত্যন্ত ভালবাসতেন। এজন্য তিনি কখনো দেশ ছেড়ে যাননি। শত নির্যাতন সহ্য করে তিনি দেশে থেকেছেন। তিনি স্বৈরাচার এরশাদকে বিতারিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে পাঠিয়েছিলো খুনি হাসিনা। অসুস্থ হলে তাঁকেও চিকিৎসা করতে দেয়া হয়নি। লোক দেখানো চিকিৎসা দেয়া হতো বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বার বার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য দেশের বাহিরে নেয়ার আবেদন করলেও ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা তাঁকে বিদেশে নিতে দেয়নি। তিলে তিলে মারার জন্য কারাগারে স্লোপয়জোনিং করেছিলো। যার ফল হচ্ছে বেগম জিয়ার মৃত্যু। আর এই মৃত্যুর জন্য দায়ী সরাসরি খুনি হাসিনা বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে গায়েবী জানাযা অনুষ্ঠিত হয়।

এদিকে একই সময়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।

উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31