ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া’র গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।এতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।
বুধবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত বিএনপির গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড.মিজানুর রহমান, জামায়াতের উপজেলা আমীর ইমামুল হুদা, রহনপুর পৌর আমীর মনিরুজ্জামান ডাবলু,সেক্রেটারী মানিক রায়হানসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।এদিকে, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪ টার সময় উপজেলার চৌডালা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে চৌডালা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, চৌডালা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আতাউর রহমান। চৌডালা ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল , কৃষক দলের সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন মিলন, ৩ নং ওয়ার্ড সাবেক সভাপতি রেজাউল হকসহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ ।


