IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাণীনগরে জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগর থানার উত্তর পাশে বগুড়ার আদমদীঘি থানার সীমান্ত রেখার জঙ্গলের পাশে এক ডোবা থেকে আজ্ঞাতনামা ২৮ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার বিকেল ৫টায় রাণীনগর সান্তাহার সড়কের রাণীনগর স্টেশনের অদূরে মাছের আড়ৎতের পশ্চিম পাশে জঙ্গলের ধারে একটি ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষ ব্যক্তির ভাসমান লাশ স্থানীয়রা দেখতে পায়। বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানালে অফিসার ইনচার্জ আব্দুল লতিফের নের্তৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। কিন্তু ঘটনাস্থলটি রাণীনগর থানার সীমান্তরেখা আদমদীঘি থানার হওয়ার কারণে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানাকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধারসহ নাম ঠিকানা সনাক্তের চেষ্টা করে।

রাণীনগর পাশ্ববর্তী আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিন আগে এই ডোবাতে ফেলা হয়েছে। মাথায় গামছা পেঁচানো ছিলো। লাশ অনেকটা বিকৃত অবস্থায় আমরা উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার নাম ঠিকানা সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31