IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে বড় শত্রু’ বললেন কিম

যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে বড় শত্রু’ বললেন কিম

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ এবং প্রেসিডেন্ট যে-ই হোক না কেন, পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটনের নীতি পরিবর্তন হবে এমনটা তিনি আশা করেন না। কংগ্রেসে ক্ষমতাসীন ওয়ার্কারস পার্টির উদ্দেশে কিম এসব কথা বলেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

ওয়ার্কারস পার্টির এই বিরল কংগ্রেসে কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও সামরিক শক্তি বৃদ্ধির প্রত্যয়ও ব্যক্ত করেছেন। পারমাণবিক সাবমেরিনের পরিকল্পনা প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব নেয়ার প্রস্তুতির মধ্যেই কিমের কাছ থেকে এসব মন্তব এলো। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের ওপর চাপ তৈরির প্রচেষ্টা হিসেবেই কিম এসব কথা বলেছেন।

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের সুসম্পর্ক ছিল। যদিও তাতে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্পের ব্যাপারে খুব অল্প অগ্রগতিই এসেছিল।

উত্তর কোরিয়ার ইতিহাসে মাত্র অষ্টমবারের মতো ওয়ার্কারস পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কিম সেখানে বলেন, ‘বিরোধী শক্তি’ তাদেরকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা না করলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা পিয়ংইয়ংয়ের নেই।

তিনি বলেন, ‘আমাদের বিপ্লবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় বাধা এবং আমাদের সবচেয়ে বড় শত্রু। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের নীতির প্রকৃত রূপের পরিবর্তন কখনো হবে না।’

বক্তব্যে অস্ত্র সংগ্রহের ব্যাপারেও ইচ্ছা পোষণ করেন কিম। এগুলোর মধ্যে রয়েছে দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র যা ভূমি অথবা সমুদ্র থেকে নিক্ষেপ করা যাবে এবং ‘সুপার-লার্জ ওয়ারহেডস’। উত্তর কোরিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি সামরিক শক্তি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে সক্ষম হয়েছে।

গত সপ্তাহে কিম স্বীকার করেন, তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রায় প্রতিটি সেক্টরেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31