IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারার

এআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারার

ধূমকেতু প্রতিবেদক,গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রতিদ্বন্দ্বী নয়; বরং এটি কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির একটি শক্তিশালী সহায়ক।

এআই ব্যবহারের মাধ্যমে প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষাখাতে সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যভিত্তিক ও কার্যকর হচ্ছে। রুটিন কাজ স্বয়ংক্রিয় হওয়ায় কর্মীরা সৃজনশীল ও কৌশলগত কাজে বেশি সময় দিতে পারছেন। তবে চাকরি, তথ্যের গোপনীয়তা ও নৈতিকতার বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নীতিমালা ও দক্ষ জনবল গড়ে তুললে এআই হবে আশীর্বাদ, অন্যথায় ঝুঁকি তৈরি করতে পারে। বাউবি-র মতো ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং প্রতিষ্ঠানে এআই ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি বিশ্লেষণ, একাডেমিক সাপোর্ট প্রদান এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে শিক্ষার মান উন্নয়ন সম্ভব, যা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, যিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ও প্রশাসনে বাস্তবভাবে ব্যবহৃত একটি কার্যকর প্রযুক্তি, যা সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতা, সময় ও ব্যয় সাশ্রয় এবং মানবসম্পদের দক্ষতা বাড়াচ্ছে। এটি মানুষের বিকল্প নয়, বরং মানবিক দক্ষতাকে আরও শক্তিশালী করে। তবে তথ্য নিরাপত্তা ও নৈতিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও দায়িত্বশীল ব্যবহার অপরিহার্য। এই প্রশিক্ষণ কর্মসূচি বাউবিকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে সহায়ক হবে।”

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ইউনিটের প্রধান ও আইসিটি কনসালটেন্ট মোঃ মুমিনুল ইসলাম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি ও কর্মক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ, অফিস অটোমেশনে চিঠি, নোট ও রিপোর্ট ড্রাফটিং, পরীক্ষা সংক্রান্ত ডেটা বিশ্লেষণ ও অটোমেশন, নৈতিকতা, তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রোজেক্টরের মাধ্যমে ডিজিটাল উপস্থাপনায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগ থেকে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31