IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বাউয়েটের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বাউয়েটের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২২তম সিন্ডিকেট সভা গত মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান এর সভাপতিত্বে সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সিন্ডিকেট সভায় ২১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের পদোন্নতি ও নিয়োগ কমিটি কর্তৃক সুপারিশকৃত ব্যক্তিবর্গের পদোন্নতি ও নিয়োগ অনুমোদন, ২১তম শৃংখলা কমিটি সভার সুপারিশসমূহের অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে, বাউয়েট এর সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও এমই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ)।

(এছাড়া উক্ত সভায় অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কতৃর্ক মনোনীত সদস্য যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) মোঃ নজরুল ইসলাম, পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর (এমডি, এডব্লিউটি) এর প্রতিনিধি লেঃ কর্ণেল মোহাম্মদ রাশেদুল হাসান রাহাত, পিএসসি এবং কর্ণেল এডমিন, কর্ণেল জোবায়ের আহমেদ, পিএসসি, এরিয়া সদর দপ্তর বগুড়া।)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news