IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?

রাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা, ইতোপূর্বে গোলযোগ হয়েছে কিনা, প্রভাবশালী ব্যক্তির বাড়ি,রাজনৈতিক দলের সক্রিয় কর্মী,অফিস, সীমানা প্রাচীর অথবা অপরাধ করে দ্রুত সটকে পড়ার আশঙ্কা রয়েছে এসব বিবেচনায় নিয়ে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা করা হয়েছে। সেই কেন্দ্র সমূহে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ হিসাবে দেখছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তি-সংস্থাগুলো।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ১১৯টি ভোট কেন্দ্রের যে তালিকা করা হয়েছে তার মধ্যে ৪২টিতে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ। ভোট কেন্দ্র ভিত্তিক ঝুঁকি পর্যালোচনা-বিষয়ক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

জানা গেছে, বাঘা-চারঘাট নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনটির বাঘা উপজেলায় ২টি পৌরসভা ও ৭টি ইঊনিয়ন মিলে ৬১টি কেন্দ্র রয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ২৪টি কেন্দ্রের মধ্যে উপজেলা থেকে সবচেয়ে দূরের দুর্গম চর এলাকার ইউনিয়ন চকরাজাপুর। এ কারণে ইউনিয়নটির ৯টি কেন্দ্রের সব কয়টিই অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি।

চারঘাটে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ৫৮টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে অধিকগুরত্বপূর্ণ ১৮টি। এরমধ্যে নিমপাড়া ইউনিয়নে ১১ টি কেন্দ্রের ৮টিই অধিকগুরুত্বপূর্ণ। সবচেয়ে কম গুরুত্বপুর্ণ ইউসুফপুর ইউনিয়নের সবকয়টি কেন্দ্র।

সংশ্নিষ্টরা বলছেন, নির্বাচন ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠ প্রশাসনে নজরদারি বাড়ানো হয়েছে। আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহন ছাড়াও ভোট কেন্দ্র এবং ভোটের সরঞ্জামের নিরাপত্তায় থাকবে আলাদা নজরদারি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ভোটের ক্ষেত্রে হুমকি হতে পারে-এমন ব্যক্তিদের নজর রাখতে এবং আইনের আওতায় আনতে পুলিশসহ দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেয়া হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিরাপত্তা ব্যবস্থা সাজাতে ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ,গুরুত্বপূর্ণ ও সাধারণসহ তিন ভাগে ভাগ করা হয়। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন, এবারের ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে কেন্দ্র ভিত্তিক সমস্যা চিহিৃত করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যা আগে কখনও হয়নি। এর মধ্যে- কেন্দ্র ভিত্তিক প্রিসাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারি আনসার, ভোটকেন্দ্রে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ, ভোটকেন্দ্রে ক্যামেরা সংযোজন এবং পুলিশের শরীরে ‘বডি ক্যামেরা’সংযোজন।

সহকারি পুলিশ সুপার (বাঘা -চারঘাট সার্কেল ) খালেদ হোসেন জানান, নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এ ধারণা পাওয়ার জন্য কয়েক মাস আগে থানার ওসি সরেজমিন পরিদর্শন করে তালিকা তৈরি করেন। গুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হলে দুশ্চিন্তার কিছু নেই। পুলিশ-আনসারের সঙ্গে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31