ধূমকেতু প্রতিবেদক,গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে র্যাব ১ এর অভিযানে জাল টাকার কারখানা থেকে ৫ লক্ষ ৪০ হাজার- টাকার অবৈধ জাল নোট ও পেপারে প্রিন্টেড অবস্থায় ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং জাল নোট তৈরীর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার সহ জড়িত ০৩ জন’কে হাতেনাতে গ্রেফতার করেছে।
গতকাল সোমবার রাত আনুমানিক ৯ টায় সময় র্যাব-১ সদস্যরা গোপন সংবাদ এর মাধ্যমে জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার খোকন ভিলা নামক বাড়ীর ৫ম তলায় অভিযান করে আরিফ রায়হান, রুবেল মিয়া ও মো: জাহিদুল ইসলাম সবুজ কে হাতে নাতে গ্রেফতার করে।
আসামিদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ রাাকিব হাসান।
তিনি বলেন, আসন্ন ধর্মীয় উৎসব, রোজা, ঈদ এবং পূজা’কে কেন্দ্র করে র্যাবের চলমান অভিযান অব্যহত থাকবে।


