IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভবানীগঞ্জ পৌরসভায় ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

ভবানীগঞ্জ পৌরসভায় ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।

শনিবার তিনি ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা ও বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় একাধিক স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি।

গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেন ডা. আব্দুল বারী সরদার। ভোটাররা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা–সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

পথসভায় বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন,

“জনগণের প্রত্যাশা অনুযায়ী সৎ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা জরুরি। নির্বাচিত হলে মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, কৃষি খাতের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামো উন্নয়ন তার নির্বাচনী কর্মসূচির গুরুত্বপূর্ণ অঙ্গ।

ভবানীগঞ্জ পৌরসভার ডাক্তা গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ আব্দুল বারী সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল বারী এবং মাস্টার মোঃ আঃ আহাদ কবিরাজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভা আমীর মাস্টার মোঃ আশরাফুল ইসলাম আশিক, মাস্টার মোঃ আঃ সালাম, এনসিপি বাগমারার আহ্বায়ক আলী মুর্তজা এবং অধ্যক্ষ ড. মোঃ ওয়ারেছ আলী। পথসভায় সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ ইমরান আলী এবং সঞ্চালনা করেন মোঃ জাহিদুল ইসলাম।

ভবানীগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31