IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পেয়ারা গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ

পেয়ারা গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে নুপুর (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুুরপাড় এলাকায় ঐ গৃহবধুর বাবার বাড়ির আঙিনার একটি পেয়ারা গাছ থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত নুপুর মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় গ্রামের বাবু শাহ হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহারিয়া বর্ষা (৩২) এর সঙ্গে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক মতবিরোধের কারণে মেয়েটি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহারিয়া বর্ষার সঙ্গে এর আগে নোটারি পাবলিকের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল। ওই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের ঘটনা ঘটে এবং একপর্যায়ে স্থানীয়ভাবে আপসের মাধ্যমে ছাড়াছাড়ি হয় বলে দাবি করা হয়। পরবর্তীতে প্রায় ৬ বছর আগে নুপুরের পুনরায় শাহারিয়া বর্ষার সঙ্গে বিয়ে হয়।

নিহতের পরিবার অভিযোগ করে জানান, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন, শাশুড়ি দিনা বেগম ও খালা শাশুড়ি বিলকিস নুপুরের বাবার বাড়িতে এসে তার সঙ্গে বাগবিতন্ডায় জড়ান। একপর্যায়ে নুপুরকে মারধর করে চলে যান বলে অভিযোগ রয়েছে। ওই রাতে নুপুর তার মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

নিহতের মা আনজুয়ারা বেগম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নুপুরকে দেখতে পাই এবং চিৎকার করি । চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ততক্ষণে নুপুরের মৃত্যু হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদর করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31