IMG-LOGO

শনিবার, ৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়’মহাদেবপুরে সাংবাদিকের অগ্নিদগ্ধকন্যা গৌরীর ৮ম মৃত্যু বার্ষিকী আজপ্রধানমন্ত্রীর উপহার পেলেন বড়গাছির টুলিচট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে এল আরও এক জাহাজ‘জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কিছু নেই’তানোরে ক্লুলেস চুরি মামলায় আসামী গ্রেফতার : বাইক ও মোবাইল উদ্ধারসিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া’চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন নুরুল ইসলাম বুলবুল এমপিকর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তরসিংড়ায় হতদরিদ্রের সাড়ে ৭ হাজার কেজি চাল বিক্রি করে দিল চেয়ারম্যানচাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুরাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬, শুভ উদ্বোধনমেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় আওয়ামী লীগ নেতাকে মারধর, ভাতিজাসহ আহত ৩

বাগমারায় আওয়ামী লীগ নেতাকে মারধর, ভাতিজাসহ আহত ৩

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় জামায়াতের প্রার্থীকে ভোট দিতে দলীয় কর্মীদের উৎসাহিত করেছেন—এমন অভিযোগ তুলে এক আওয়ামী লীগ নেতাকে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁকে উদ্ধার করতে এসে তাঁর দুই ভাতিজাকেও বেধড়ক মারধর করা হয়। আহতদের গোপনে তাহেরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাদোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতার নাম মুহিদুল ইসলাম (৪৮)। তিনি শ্রীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদোপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন পল্লিচিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মুহিদুল ইসলাম এলাকার এক অসুস্থ ব্যক্তির চিকিৎসা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সাদোপাড়া ডাকঘরের সামনে পৌঁছালে একই গ্রামের বিএনপির কর্মী মোজাম্মেল হক, আরিফুল ইসলামসহ চার-পাঁচজন তাঁর গতিরোধ করেন। এ সময় তাঁকে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং আওয়ামী লীগের লোকজনকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে কেন বলেছেন—তা নিয়ে কৈফিয়ত চাওয়া হয়।

অভিযোগ অস্বীকার করলে বিএনপির কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে রড ও লাঠি দিয়ে মুহিদুল ইসলামের ওপর হামলা চালানো হয়। তাঁর চিৎকারে দুই ভাতিজা খায়রুল ইসলাম (২৩) ও রাতুল ইসলাম (১৭) ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করতে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে তাহেরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তাঁদের বাড়িতে রাখা হয়েছে। আহত খায়রুল ইসলাম বলেন, “আমার বাম হাতে গুরুতর আঘাত লেগেছে, হাত ভেঙে গেছে। মামলা করলে আরও সমস্যা হবে—এই ভয়ে মামলা করব না।”

আহতদের স্বজনদের অভিযোগ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে। তবে সালাম পারভেজ অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই আওয়ামী লীগ নেতাকে সামান্য চড়-থাপ্পড় মারা হয়েছে। ২০২২ সালে চেয়ারম্যান নির্বাচন চলাকালে আমাকে উসকানি দিয়েছিল। এটা বড় কোনো ঘটনা নয়। আমি এলাকা ঠান্ডা রাখার চেষ্টা করছি।”

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, পুলিশ ঘটনাটি জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031