IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

তানোরে ধানের শীষের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, তানোর : আগামী ৯ ফেব্রুয়ারী সোমবার বিকেলে রাজশাহীর তানোরে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীনের নির্বাচনী জনসভা সফল করতে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শনিবার সন্ধ্যার পরে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বরেন্দ্র ক্যাবল ভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা । জনসভা সফল করতে ও নির্বাচন বিষয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে তানোর পৌর সদর গোল্লাপাড়া ফুটবল মাঠে । এই মাঠে জনসভা করার অনেক কারন রয়েছে। বিগত ১৯৯১ সালের নির্বাচনে এই মাঠে জনসভা করেছিলেন প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। যেহেতু তার ছোট ভাই প্রথম বারের মত সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। এজন্য এই মাঠকে ভেন্যু করা হয়েছে। জনসভায় উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার ৮১ ওয়ার্ড থেকে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও ভোটারেরা উপস্থিত থাকবেন। জনসভার অন্যতম আকর্ষণ প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হোক উপস্থিত থাকবেন।

তিনি প্রতিপক্ষ দল জামায়াতের সমালোচনা করে বলেন, তারা একদিকে বলছে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা হবেনা, অন্যদিকে ধর্মকে পুঁজি করে ভোট প্রার্থনা করছেন। অবস্থা দেখে মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে এসেছে। প্রচারণার প্রথম দিকে বিএনপির অনেকে মান অভিমান করে ভোটের মাঠে নামেননি। কিন্তু এখন সবাই এক কাতারে এসে ভোট প্রার্থনা করছেন। এআসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সুতরাং দেশ গঠন এবং এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। আসা করছি প্রার্থী শরীফ উদ্দীন বিপুল ভোটে বিজয় লাভ করে তার ভায়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করবেন। ভোটের মাঠে সবাই সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন উভয় দলের প্রার্থীরা। আশা করছি এই পরিবেশ ভোটের দিন ও ভোটের পরেও বজায় থাকবে। জনসভায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকবে এবং শৃঙ্খলা বজায় রাখতে সেচ্ছাসেবক মোতায়েন থাকবে। শেষে এতটুকু বলতে চাই ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় ঘটবে।

এসময় পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, ড্যাব নেতা ডা মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি পলি, পাচন্দর ইউপি বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, পৌর কৃষক দলের আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, পৌর ছাত্র দলের আহবায়ক শাহিন সরকার রঞ্জু, পৌর যুবদল নেতা লিটন, ওয়ার্ড বিএনপি নেতা সমশের আলী, খাইরুল ইসলাম, কুদরত আলী সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31