ধূমকেতু প্রতিবেদক, নাচোল : সারাদেশের ন্যায়, ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মালামাল হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্নিং অফিসার গোলাম রব্বানী সরদার ও উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন।
আজ বেলা ১১টা থেকে ৫৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারসহ কর্মকর্তাদের নিকট হস্তান্তর শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টার্নিং অফিসার গোলাম রব্বানী সরদার জানান, সমস্ত প্রস্তুতি সম্পন্ন।
উপজেলার ৫৭টি ভোট কেন্দ্রের ২৬২টি বুথে ৬৬হাজার ৬৭ জন পুরুষ ও ৬৬ হাজার ৪০৫ জন মহিলাসহ মোট ১লাখ, ৩২ হাজার ৪৭২ জন ভোটার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য নিয়োগসহ সকল নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এ বছর ১হাজার ৪৬৪ জন পোস্টাল ভোটে অংশগ্রহণ করেছেন। এদিকে ১২ ফেব্রুয়ারী সকাল ৮টার মধ্যে এ আসনের বিএনপি মনোনীত(ধানের শীস) প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিবেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর(দাঁড়িপাল্লা)’র প্রার্থী ড. মু. মিজানুর রহমান সকাল সাড়ে ৭ টায় রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে ভোট দিবেন


