IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতা

ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতা

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি নির্বাচিত হওয়ায় তার বাড়ীতে ঢল নামে নেতাকর্মীদের। ১৩ ফেব্রুয়ারি সকাল থেকে দিনব্যাপী ধামইরহাট-পত্নীতলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। এ সময় তাদের এই ভালবাসায় সিক্ত হন জামায়াতের এই গুনি নেতা। দুই উপজেলার সকল গুনিজনদের সাথে নিয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। শুক্রবার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন,‘আমি মুখে কোন বড় কথা বলবো না, কোন উচ্ছাভিলাশী প্রতিশ্রুতিও দিব না, কাজেই আমার পরিচয় পেয়ে যাবেন, আমি সাধারণ মানুষের ভোট নামক আমানত নিয়ে নির্বাচিত হয়েছি, তাদের বিরুদ্ধে কোন অন্যায় ও অত্যাচার আমি সহ্য করবো না, ধামইরহাটে কোন চাঁদাবাজ থাকবে না, সীমান্তবর্তী ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত করতে আপনারা সাংবাদিকবন্ধুগণ আমাকে সহযোগিতা করবেন। ’

মত বিনিময় কালে ধামইরহাট উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান, সাংসদের বড় ভাই ডা.ইমরান হোসেন, ধামইরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনে দুই উপজেলায় মোট ১২৪টি ভোট কেন্দ্রে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে এম.পি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট ও বিভিন্ন কেন্দ্রের এজেন্ট সংকটে ভোগা এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫৫০ ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31