ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ৫০ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একরামুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে উপজেলার সাহাজাদপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো শিবগঞ্জ উত্তরপাড়া গ্রামের ময়নুল শেখের ছেলে জাকারিয়া শামিম, লক্ষণপুর গ্রামের মৃত জফের ফকিরের ছেলে জনাব আলী, মাদক সম্রাটখ্যাত সাহজাদপুর গ্রামের একরামুল হোসেনের স্ত্রী রেবেকা খাতুন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একরামুল হোসেন পালিয়ে যায়। সূত্র জানায়, স্থানীয় মাদক ব্যবসায়ীদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে মাদক সম্রাটখ্যাত রেবেকা খাতুন ও তার স্বামী একরামুল হোসেন ওই গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে চোলাই মদ তৈরি করে তা বিক্রি করেছে আসছিলেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, গ্রেফতারকৃত আসমীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।।#


