IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্কুল ঘেঁষে পুকুর খনন করছে ইউনিয়ন বিএনপির সম্পাদক, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

স্কুল ঘেঁষে পুকুর খনন করছে ইউনিয়ন বিএনপির সম্পাদক, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাত্র ৪ ফিট দূরত্বে রাতের আধারে খনন করছে পুকুর। আর এই পুকুরের মাটি যাচ্ছে এনআরবি ইট ভাটায় (আরিফের ভাটায়) মাটি পরিবহনের জন্য ট্রাক্টার ও মাটি খননের জন্য এস্কেভেটর (ভেকু) মেশিন ব্যবহার হচ্ছে মিঠাপুর ইউনিয়নের মাটি বাবসায়ী সৈকতের।

আর এই পুকুর খনন করছেন মিঠাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ও মিঠাপুর হাই স্কুলের সভাপতি আনোয়ার হোসেন। হঠাৎ এই পুকুর খননের কারণে শিক্ষার্থীদের নিয়ে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক একর জমিতে বিশাল গর্ত করে পুকুর খনন শুরু করা হয়েছে। পুকুরটির দক্ষিণ পাশে সাধারণ মানুষের চলাচলের জন্য রয়েছে পাকা রাস্তা আর উত্তরে রয়েছে মিঠাপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের মাঠ।

প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং থেকে মাত্র ৪ ফিট দূরেই খনন করা হচ্ছে এই পুকুরটি। খননের গভীরতা হবে নাকি ১৫ থেকে ২০ ফুট। ফলে শিশু শিক্ষার্থীদের জন্য বেশ বিপজ্জনক মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানাযায়, যে জায়গাই পুকুরটি খনন করা হচ্ছে সেই জায়গাটি মিঠাপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সেটি একটি ডোবার মতো হয়ে পরে আছে দীর্ঘদিন থেকে তার পাশেই অবস্থিত মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। আর সে কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই ডোবাটি ভারাট করার জন্য আর খনন করা হয়নি চেষ্টা করা হচ্ছিল যে কোনো ভাবে সেটি ভরাটের জন্য।

কিন্তু ২০২৪ ইং সালের জুলাই আন্দোলনের পর মিঠাপুর হাই স্কুলের সভাপতি হন মিঠাপুর ইউনিয়নের বিএনপি’র সাধারন সম্পাদক আনেয়ার হোসেন। এবং তৈরি করেন তার একটি নিজ বাহিনী।

এই আনোয়ার হোসেন জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ই ফেব্রুয়ারি রাত থেকে গায়ের জোড়ে তার নিজ বাহিনী দিয়ে সেখানে পুকুর খননের কাজ শুরু করেন।

অভিভাবকেরা বলছেন, যেভাবে পুকুরটি খনন করা হয়েছে, তাতে ছোট শিশুরা যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। তাই আমরা সবাই আতঙ্কে রয়েছি। আমরা এই পুকুর খননটি বন্ধ করার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তা না পাওয়া গেলে বিদ্যালয়টিতে শিক্ষার্থী না পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাবে। তাই দ্রুত পুকুর-খনন বন্ধ করা জরুরি।

মিঠাপুর সরকারি প্রাথমিক দিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, পুকুর খননের সময় আমার স্কুলের সব শিক্ষকরা সেখানে খনন করতে নিষেধ করে ছিলেন আনোয়ার হোসেন কে কিন্তু সে কোন কথা শোনেনি। আমি সাথে সাথে উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করেছি। তিনি আরো বলেন,স্কুলের সামনে পুকুর খনন করা হলে যে কোন সময় শিশু ছাত্র-ছাত্রীদের বড় ধরণের দূঘর্টনা ঘটতে পারে।

সরকারি প্রাইমারি স্কুলের সামনে আপনি পুকুর খনন করছেন বলে জানতে চাইলে মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও মিঠাপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, জমিটি হাই স্কুলের আমি সেই স্কুলের সভাপতি তাই স্কুলের সার্থে পুকুর খনন করছি। মাটি ইটভাটাতে বিক্রি করছেন কেন বলে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন এমপি ও দেশের সরকার আমাদের স্কুলের সার্থে মটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে তাতে আপনাদের কি। পুকুর খননের জন্য প্রশাসনের কাছ থেকে কোন অনুমতি হাই স্কুলের প্রধান শিক্ষক বা আপনি নিয়েছেন কিনা বলে প্রশ্ন করলে তিনি বলেন, সবে মাত্র এই রাতে উপজেলার ইউএনও আমাকে ফোন দিয়ে ছিল তিনি আমাকে বললেন এখন মাটি কাটা বন্ধ রাখুন। আগামীকাল হাই স্কুলের পক্ষ থেকে পুকুর খননের জন্য আমাকে একটি দরখাস্ত দিয়েন। তারপর পুকুর খনন করবেন।

মিঠাপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত বলেন, ওই জায়গাটি আমাদের স্কুলের। সেখানে কি আপনি পুকুর খনন করছেন, সেখানেতো একটি ডোবা ছিল বলে প্রশ্ন করলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, আমাদের স্কুলের সভাপতি আনোয়ার হোসেন সেখানে সংস্কার করে পুকুর বানাবেন বলে খনন করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, আমি বিষয়টি জেনেছি এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। তিনি আরো বলেন ঐ জায়গায় পুকুর খনন হলে যে কোন সময় ঘটতে পারে দূঘর্টনা।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুকুর খনন কাজ বন্ধ করতে বলেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31