ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.মুঃ মিজানুর রহমান।
বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক,কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার আতিকুর রহমান,
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স গোমস্তাপুর ইনচার্জ মুহাতাব আলী, চৌডালা ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ , রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, উপজেলা স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ , সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যরা।
সভায় উপজেলার আইন শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


