ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর মহিলা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার কলেজে আয়োজিত ইফতারে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল , কলেজের সাবেক উপধ্যক্ষ আসলাম আলী, ম্যানেজিং কমিটির সদস্য মুসা মার্চেন্ট,জামিউল এলাহি সাগর, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, নাচোল সরকারি কলেজের অবঃ প্রভাষক মতিউর রহমান,গণমাধ্যম কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ইফতারের আগে দোয়া পরিচালনা করেন রহমত পাড়া মিনার মসজিদের ইমাম মাওলানা সাদিকুল ইসলাম।


