IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ: সম্প্রীতির উৎসবে মুখর রাজপথনিয়ামতপুরে নানা আয়োজনে পয়লা বৈশাখ উদযাপনগোদাগাড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণদীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলননর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেবর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনবাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনারাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা‘ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ’পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরুফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ আটক ১আজ পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বাংলা বর্ষবরণপ্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মহাদেবপুরে খাল খননের উদ্বোধনবাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণীশুভ হোক ১৪৩৩ বঙ্গাব্দ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতা

তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ও প্রযুক্তি” প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এবং দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা। রবিবার সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এমেলা শুভ উদ্বোধন করা হয়।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক মডেল ও প্রযুক্তি নির্ভর নানা ধারনা উপস্থাপন করছে। মেলার পাশাপাশি শিক্ষার্থীদের অংশ গ্রহণে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা তাদের বিজ্ঞান চর্চা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

এতে উপজেলার সহকারী প্রোগ্রামার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াজেদ আলী, সমাজ সেবা অফিসার সহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সায়মা আঞ্জুমান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী সহ অনেকে।

নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করার কথা থাকলেও জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি মিটিং থাকার কারনে উপস্থিত ছিলেন না। তবে তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে থাকবেন বলে জানা গেছে।

উদ্বোধনের পর অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।

আয়োজকদের মতে, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এধরনের আয়োজন ভূমিকা রাখছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031