ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : “পরিচ্ছন্ন হাত নিরাপদ খাবার, সবার অঙ্গীকার ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
সোমবার ( ১৬ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ও আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক জেলা পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর রিজওয়ানাল প্রোগ্রাম ম্যানেজার মিসেস ফাতেমা কানিজ এর পরিচালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দেশের ক্ষুদ্র খামারি, বিশেষ করে নারী কৃষকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষিব্যবসা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ,। বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছে তবে খাদ্য নিরাপত্তা পুরোপুরি অর্জন করতে পারেনি। সিরাজগঞ্জ জেলায় উৎপাদিত খাদ্য পণ্য কিভাবে নিরাপদ করা যায় সেই বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন।খাদ্য কে নিরাপদ করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তরকে সহযোগিতার জন্য আহ্বান জানান । তিনি আরো বলেন, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমীন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,
মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ- পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, নিরাপদ খাদ্য অধিদপ্তরের পরিচালক গৌতম সাহা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তুহিন আলম, জেলা স্যানিটারী ইন্সপেক্টার সিভিল সার্জন কার্যালয়ের সিরাজগঞ্জের এস. এম মনজুর আলম, এনডিপি থেকে এবিএম সাজ্জাদ হোসেন ,পরিচালক প্রোগ্রাম ও প্লানিং এবং মো: আবু ইউসুফ উপস্থিত ছিলেন ।
গ্রামীন ডানোন ফুড লিমিটেড থেকে মো: দুলাল হোসেন , হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ ওমর ফারুক,সহ এসিআই সীড থেকে টেরিটরী এক্সিকিউটিভ তাছাড়া সিরাজগন্জ বাজার কমিটির সভাপতি ও অন্যান্য গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন


