ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী জেলার ঐতিহাসিক দিবর দিঘী এলাকায় আনন্দঘন পরিবেশে এ সভা ও বনভোজনের আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা দিনটি উদযাপনে অংশ নেন। সাধারণ সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যপরিকল্পনা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দরা বলেন, “সাংবাদিকদের কাজের চাপের মাঝেও বছরে অন্তত একবার এমন মিলনমেলা পেশাগত ঐক্যকে আরও সুদৃঢ় করবে। ঐতিহাসিক দিবর দিঘীর মতো মনোরম পরিবেশে আজকের এই আয়োজন আমাদের নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াসীম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইনুল হোসেন, সহ-সম্পাদক এম আর রাজ, সাংগঠনিক সম্পাদক সুইট হোসেন, দপ্তর সম্পাদক রশিদুল আলম রশিদ, প্রচার সম্পাদক সোহাগ রহমান সুজন, অর্থ সম্পাদক মোকলেছার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুজ্জামান সেতু, কার্যনির্বাহী সদস্য গৌতম কুমার মহন্ত, আব্দুর রশিদ তারেক, এ কে সাজু, সদস্য অহিদুল ইসলাম, মো. মেহেদী হাসান, এস এ উজ্জল, মো. জুয়েল মন্ডল, মো. রফিকুল ইসলাম, শাকিল আহম্মেদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে সাধারণ সভার পাশাপাশি প্রীতিভোজ এবং সাংস্কৃতিক আড্ডার মাধ্যমে সাংবাদিকরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ঐতিহাসিক দিঘীর পাড়ে সাংবাদিকদের এই মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
উল্লেখ্য যে, মহাদেবপুর প্রেসক্লাবের ২৫ জন সদস্যের মধ্যে ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।



