IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে রাতেও অভিযান, কৃষিজমি রক্ষায় সতর্ক প্রশাসননওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতারমাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়, ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুরমহাদেবপুরে সড়ক নির্মাণে অনিয়ম,এমপির নির্দেশে বদলেগেল নিম্নমানের ইটনিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতকল্যাণমূখি কাজে সরকার সার্বিক সহযোগিতা করবে: এমপি চাদনিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরুসিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসিমিলারের ঘরে পর্যাপ্ত পরিমান এলসির চাল থাকার কারনে ধান কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না মিলাররা : লোকসানের কবলে কৃষকরাগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনমান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগবাউয়েটে কম্পিউটার সোসাইটির উদ্যোগে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিতবদলগাছীর ছোট যমুনা নদীর ধারে ফেলা হচ্ছে ময়লা- আবর্জনা ;পরিবেশ হচ্ছে দূষিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক,নওগাঁ : নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক মারামারি ও সহিংসতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ এপ্রিল রাতে শুরু হওয়া এ অভিযান আজ দিনব্যাপী পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন সুলতানপুর জেলে পাড়ার বাসিন্দা মোঃ সোহাগ হোসেন (৩০), মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ ওসমান গনি ওরফে রনি (২৭)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রড।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল তারা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ আরও জানায়, ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কার্যক্রম দমনে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ