IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিতগোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশরাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনিপ্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!

গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়,রোববার সকালে এনজিও গাকের দেয়া স্কুল ফিডিংয়ের সেদ্ধ ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুল কতৃপক্ষ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।

মেডিকেল টিমের প্রধান হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, এলার্জি জনিত কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।তাদের প্রয়োজনীয় চিকিৎসার পর তারা সুস্থ হয়ে উঠে। স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান গাকের ফিল্ড অফিসার রাসেল রানা জানান, উপজেলার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়ে আমরা স্কুল ফিডিং সরবরাহ করে থাকি।

রোববার উপজেলার কোথাও কোন সমস্যা না হলেও একটি মাত্র বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মমতাজ খাতুন জানান, রোববার স্কুল ফিডিংয়ের ডিম খাওয়ার পর শিশুরা অসুস্থ হয়ে পড়লে তিনি উর্ধতন কতৃপক্ষ বিষয়টি অবহিত করেন। পরে কতৃপক্ষ মেডিকেল টিম নিয়ে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী জানান, খবর পেয়ে দ্রুত আমরা মেডিকেল টিম নিয়ে ওই বিদ্যালয়ে উপস্থিত হয়ে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। আমরা ফুড পয়েজনিংয়ের বিষয়টা খতিয়ে দেখছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ