ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে কৃষকদের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মো. ইমরান হোসেন, মো. আবু রায়হান প্রমুখ।



