IMG-LOGO

সোমবার, ২৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারের উপহারের বই পেলেন দশম শ্রেণীর দুই শিক্ষার্থীধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতধামইরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতআত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহতনিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলামান্দায় অবৈধ বালু উত্তোলন জরিমানা ৫০ হাজার টাকামান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভাতদন্ত নিয়ে গ্রামবাসীর ক্ষোভ, প্রশ্নের মুখে পুলিশরেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশরাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিতগোমস্তাপুরে নারী খামারিদের প্রশিক্ষন কর্মশালাচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতপোরশায় বজ্রপাতে আদিবাসী নারী নিহতসিংড়ায় ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারমেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী।

মাদক, চোরা চালান, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক অপরাধ, ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত হয়। ওসি মিন্টু রহমান, বিজিবি সুবেদার আইয়ুব আলী, চকচন্ডি কোম্পানির নায়ক সুবেদার আমিরুল ইসলাম, শিমুলতলী কোম্পানির সুবেদার শহিদুল ইসলাম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে তাদের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সময়ে ইভটিজিং কমে যাওয়া, মাদক ব্যবসায়ীদের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা না থাকা ইত্যাদি বিষয়ে ইউএনও প্রশান্ত চক্রবর্তী সন্তোষ প্রকাশ করেন। তবে বাল্যবিবাহ বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশীষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা মাহফিল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমীর মাওলানা আতাউর রহমান ও ইউপি চেয়ারম্যানগণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনও প্রশান্ত চক্রবর্তী সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ