IMG-LOGO

মঙ্গলবার, ১২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আবুল খায়ের গ্রুপে ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগপরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত, ক্ষোভেই মাকে হত্যাবিনামূল্যে বিদ্যুৎ-নারী নিরাপত্তা বাহিনী, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের চমকরাজশাহী মহানগরীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ২লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, দুই বাংলাদেশি নিহতবাঘা থানার সীমান্ত পেরিয়ে কুষ্টিয়ায় ৬ মালিকের ১৭৬ গরু, উদ্ধার করলো তিন থানার পুলিশকুষ্টিয়ায় নির্মাণাধীন ড্রেনে ডুবে শিশুর মৃত্যুএকনেকে অনুমোদনের অপেক্ষায়, পদ্মা ব্যারাজে ৩৩ হাজার কোটি টাকার প্রকল্পভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রীত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ‘মেগা প্রকল্পের ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের ওপর’নাবিল গ্রুপের বর্জ্যে অতিষ্ঠ জনজীবন, সচিব বরাবর লিখিত অভিযোগনিয়ামতপুরের দুটি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান এমপিরাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানারাণীনগরে দোকানের প্রায় সাত লাখটাকার মালামাল চুরি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত, ক্ষোভেই মাকে হত্যা

পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত, ক্ষোভেই মাকে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ফেনীর দাগনভূঞায় ছুরিকাঘাতে মাকে হত্যা করা মোশারফ হোসেন রাফি (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরিবারের ভালোবাসা ও স্বাভাবিক আচরণ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন রাফি।

সোমবার (১১ মে) দাগনভূঞা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রাফি এসব কথা বলেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. আবদুল মোতালেব।

রাফির দাবি, তার মা-বাবা তাকে সবসময় ভুল বুঝতেন। একসময় তিনি সিগারেটে আসক্ত হন এবং সিগারেট ছাড়া অন্য কোনো মাদক গ্রহণ করতেন না। তবে পরিবারের সদস্যরা তাকে মাদকাসক্ত ও বখাটে বলে অবজ্ঞা করতেন। তার মা তাকে বলতেন, তুই মাদকসেবী, তুই বখাটেদের সঙ্গে আড্ডা দিস, তোর মতো পোলা দরকার নেই, তুই ট্রাকের নিচে পড়ে মর। এসব কথায় তিনি মানসিকভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন। তার দাবি, পরিবারের সদস্যরা তার সবসময় ক্ষতি চাইতেন।

রাফির ভাষ্যমতে, মা লাকি আক্তার (৪০) তার সঙ্গে আপন সন্তানের মতো আচরণ করতেন না। ঘটনার দিন তিনি নানার বাড়ি থেকে এসে শুয়ে পড়েন এবং মাকে মাথা টিপে দিতে বলেন। কিন্তু মা তাকে দূরে সরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে মাকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে চিৎকার শুনে এগিয়ে এলে বাবা মোস্তফা ভূঞা (৫০) ও বোন মিথিলা মোস্তফা সাহারাকেও (১৮) এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। একপর্যায়ে গুরুতর আহত মা মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। লাশ খাটের নিচে লুকানোর চেষ্টা করেন রাফি।

মামলার তদন্তকারী কর্মকর্তা খন্দকার মো. আবদুল মোতালেব জানান, জবানবন্দিতে রাফি দাবি করেন, বেশিরভাগ সময় তিনি নানার বাড়িতে থাকতেন। এসএসসি পাশ করার পর লেখাপড়া ছেড়ে দেন। তিনি শ্বাস কষ্ট ও মানসিক রোগে ভুগছিলেন। তার মা-বাবা মানসিক ডাক্তার দেখিয়ে চিকিৎসাও করিয়েছেন।

তিনি জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি দুটি শনিবার অনলাইনে অর্ডার দিয়ে কিনেছিলেন রাফি। ছুরি দুটি হাতে পাওয়ার পর রোববার রাতে পরিকল্পনা বাস্তবায়ন করেন।

রোববার রাত ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্টের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডকে সামাজিক মূল্যবোধের অবক্ষয় বলে মন্তব্য করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এ ঘটনায় সোমবার রাফিকে একমাত্র আসামি করে দাগনভূঞা থানায় হত্যা মামলা দায়ের করেন তার ফুফু শরীফা বেগম। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি দুটি পুলিশ আলামত হিসেবে জব্দ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930