ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকার বিলাত মন্ডলের টোলা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বধুবার গভীর রাতে চরবাগডাঙ্গা এলাকা থেকে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে জয়নাল টুলু (৪৫)।
আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে জয়নাল টুলু এর বাড়ীর অবৈধ মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালিয়ে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় ঘটনাস্থল থেকে জয়নাল টুলু হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



