IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধনদুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তাররাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরিসিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণমোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগকান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়ার ঝলকবাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরানওগাঁয় বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্যবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার‘গোপনে সৌদি আরবও ইরানে হামলা করেছিল’চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাবলেট জব্দরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা‘৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তার

দুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রাইভেট কারের গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাহফুজ আহম্মেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে) রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রামের পাশের পাচুবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, দুর্গাপুর থানার গোপীনাথপুর খাঁস খামার গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. মাহফুজ আহম্মেদ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম বখতিয়ারপুর ডিগ্রি কলেজ-এর সহকারী অধ্যাপক।

পাশাপাশি তিনি মাছ চাষের ব্যবসার সঙ্গেও জড়িত। গত ১২ মে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি জনতা ব্যাংক দুর্গাপুর শাখা থেকে নিজ হিসাব থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নিজের বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়ি লক করে বাসার দ্বিতীয় তলায় যান। ওই সময় বাড়িতে নির্মাণকাজ চলছিল।

পরবর্তীতে দুপুর ২টা ৪৫ মিনিটে নিচে নেমে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকা নেই এবং গাড়ির বাম পাশের দরজার গ্লাস ভাঙা। পরে এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “চুরি হওয়ার ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাহফুজকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930