IMG-LOGO

বুধবার, ১৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধারতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভাগোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনরাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসকমান্দায় রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে বৈলশিং বটতলায় রবীন্দ্র বৈঠকীআরটিজেএ এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাসিক প্রশাসকনিয়ামতপুরে অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধনদুর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে ১২ লাখ টাকা চুরি, যুবক গ্রেপ্তাররাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরিসিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণমোহনপুরে ১৫ লক্ষ টাকা ট্যাক্স ফাঁকির অভিযোগকান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী আলিয়ার ঝলকবাউয়েট কাপ বাস্কেটবল ফাইনাল খেলায় সিই বিভাগ চ্যাম্পিয়নচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দনসিমনের টায়ার বাস্ট হয়ে উল্টে পড়ে অল্পের জন্য বেচে যায় গরু- মহিষ,আহত হয় গরু ব্যাবসায়ীরা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভা

তানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় জনকল্যাণমূলক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা সিভিক ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় তানোর বিআরডিবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিভিক ফোরামের সভাপতি প্রভাষক মফিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং জেলা সমন্বয়কারী মদন দাসের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিভিক ফোরামের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী বকুল হোসেন,উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী মশিউর রহমান, টিপু সুলতান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কমিটির মহিলা ভাইস চেয়ারপার্সন রেজিয়া বেগম, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, গণমাধ্যমকর্মী আব্দুস সবুর, মিজানুর রহমান, সারোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে নানা ধরনের পরিবেশগত ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

এ সময় তানোর উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক সমস্যা তুলে ধরা হয় এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930