IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তাররাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কারসিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে ছিলেন অভিনেত্রী মৌনী রায়বাগমারায় মাছ লুটকারী আন্তঃজেলা চক্রের মূলহোতা গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যেচিকিৎসাসেবা প্রদানমারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনাসিলেট টেস্টেও ব্যাটিংয়ে বাংলাদেশচাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানদেশের ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস‘হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না’নিয়ামতপুরে ‘জয় বাংলা’ বলে ভুল স্বীকার করলেও মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগরাজশাহীতে অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধারমহাদেবপুরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

বাগমারায় ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৫ ই মে) বিকেলে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর তালতলী বাজার এলাকার ওসির আলী মোল্লার পুত্র ও সাবেক মেম্বার আবেদ আলী ( ৫৫)। তাঁর স্ত্রী মাসুরা অরূপে নাসরিন (তৃতীয় স্ত্রী)।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াবা সেবনরত অবস্থায় ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছ। সূত্র আরও জানায়, তাদের বাড়ী তল্লাশি করে ৫৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসীন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওই পরিবারের সদস্যদের কারণে দীর্ঘ দিন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বিপদগামী হচ্ছে যুব সমাজ। আবেদ আলী মেম্বারের ছেলে রাজু মাদকাসক্ত এবং মাদকের ডিলার ।

অনুসন্ধানে জানা গেছে, তালতলী ব্রিজ ঘাট এলকায় নদীর ধারে প্রতিদিন সন্ধায় মাদকের আড্ডা ও কেনা বেচা চলে। এখানে হিরোইন, ফেনসিডিল, গাঁজা, এ্যালকাহল, ইয়াবা সহ নানা প্রকার মাদক বিক্রয়ের নিরাপদ জোন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চিহ্নিত এই মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় এলাকায় সস্তি ফিরে এসেছে।

উপজেলার সব চেয়ে মাদকের বড় হটস্পট হলো মচমইল, হাটগাঙ্গোপাড়া, তাহেরপুর, শিকদারী, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, ভবানীগঞ্জ পৌর এলাকার চাঁনপাড়া সহ বেশ কিছু চিহ্নিত স্থানে হাত বাড়ালেই গাঁজা সহ নিষিদ্ধ ঘোষিত মাদক পাওয়া যায়।

একটি সূত্র জানায়, ইয়াবা তিনশ থেকে সাড়ে তিনশত টাকা প্রতি পিচ, গাঁজা এক পুরিয়া একশত টাকা, হিরোইন এক পুরিয়া দুই শত থেকে দুই শত পঞ্চাশ টাকা, ফেনসিডিল ১০০ গ্রাম, ২ হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রয় হয়ে থাকে। তবে যোগান ও চাহিদা মাফিক দামের কম বেশী হয়ে থাকে বলেও ওই সূত্র জানিয়েছে। ঈদ ও পূজায় চাহিদা বেড়ে যায় বলে জানা গেছে।

স্থানীয়দের দাবী এ সব স্থান সহ প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে বাংলা মদ (চুয়ানি), গাঁজার চাহিদা বেশী। সন্ধা হলেই বিশেষ স্থানে মাদকসেবিরা ভীড় জমায়।

সচেতন মহলের দাবী, মাদক নির্মূলে অভিভাবক এলাকাবাসীকে সচেতন হতে হবে। সেই সাথে
পুলিশ প্রশাসনকে আরও নজরদারি বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন অনেকে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা বিক্রয়ের অভিযোগে ওই দম্পত্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930