IMG-LOGO

বৃহস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাছ বিক্রির অর্থ নিয়ে বিরোধ: ব্যবসায়ীকে মারধরের অভিযোগবাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারতানোরে ডাকঘরের কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপিমান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহতরুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যুআরএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ীতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহতমান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরানতুন মামলায় গ্রেফতার খায়রুল হকপত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশপোরশায় অবৈধ রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্টপোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২গোমস্তাপুর সীমান্তে ২৩৬ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ
Home >> টপ নিউজ >> বিনোদন >> মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

পোস্টে তিনি লিখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।

তিনি আরও লেখেন, আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। এই দুঃসময়ে যারা আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
কায়সার হামিদের ফেসবুক পোস্ট থেকে নেওয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ অবস্থায় কারিনা কায়সার ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, মূলত কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে অভিনয়ে নাম লেখান কারিনা কায়সার। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930