IMG-LOGO

শুক্রবার, ২২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বিভিন্নজনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসীনাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমানশিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যুসাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরিবাঘা পৌরসভায় ভিজিএফ-এর চাল বিতরণমোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেসমান্দায় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের স্টেকহোল্ডারদের ওয়ার্কসপমান্দায় ভিজিএফের ৯০০ কেজি চালসহ গ্রেপ্তার ১রূপরেখা কিশোর মেলার বিলুপ্তি প্রজাতির হৈমন্তী গাছ রোপনগোদাগাড়ীতে নবাগত ইউএনও ইসরাত জাহানের সাথে উপজেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎগাজীপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৮০ নারী পেলেন জেলা পরিষদের সেলাই মেশিনরাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহতপ্রাথমিক স্তরেই শিশুদের ভিত গড়ে দিতে হবে : এমপি চাঁদরাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি মিজানুর রহমান

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের অক্লান্ত পরিশ্রমে ও বিশেষ উদ্যোগে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং নানামুখী উন্নয়ন কাজ শুরু হয়েছে। তিন উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । এরই ধারাবাহিকতায় ২০ মে (বুধবার) সকাল ৯টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় রোগীদের দেওয়া সরকারি খাবারের মান যাচাই করতে এমপি মহোদয় নিজে রোগীদের জন্য বরাদ্দকৃত সকালের নাস্তা (পাউরুটি) খেয়ে দেখেন এবং খাবারের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমীর মনিরুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম, প্রবীণ শিক্ষক সাইদুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্যের বিশেষ তৎপরতায় চিকিৎসাসেবার মানে এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। ইতোমধ্যে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে হাসপাতালের ল্যাবরেটরির জন্য একটি আইপিএস (IPS) প্রদান করেছেন। এ ছাড়া পৌর আমীর মনিরুল ইসলামের সৌজন্যে হাসপাতালে একটি আধুনিক পানির ট্যাংক স্থাপন করা হয়েছে, যা দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করবে।

​সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংসদ সদস্যের নিয়মিত ও নিবিড় যোগাযোগের ফলে হাসপাতালে এখন জরুরি ‘এআরভি’ (ARV – জলাতঙ্ক প্রতিরোধী) এবং ‘এএসভি’ (ASV – সাপ কাটার প্রতিষেধক) ভ্যাকসিন নিয়মিত পাওয়া যাচ্ছে।

বর্তমানে নাচোল হাসপাতালে কুকুর, বিড়াল, শিয়াল ও বানরের কামড় বা আঁচড়ের ভ্যাকসিন এবং সাপের কামড়ের মূল্যবান অ্যান্টিভেনম সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন রোগীরা। ফলে পূর্বের তুলনায় হাসপাতালে সাধারণ মানুষের সঠিক চিকিৎসা পাওয়ার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এদিকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবী যোগদানের পর থেকেই হাসপাতালের সার্বিক পরিবেশের আমূল পরিবর্তন এনেছেন। বিশেষ করে রোগীদের বেড, রুম এবং ওয়াশরুম শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ​এমপি সাহেবের এই আন্তরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে ডা. ফারহানা নবী বলেন, “মাননীয় সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে যেভাবে দিনরাত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয়। তাঁর এই জোরালো সমর্থন ও নির্দেশনায় আমরা খুব শীঘ্রই এই হাসপাতালকে একটি মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তর করতে সক্ষম হব।”

সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান জানান, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট—এই তিন উপজেলার প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। হাসপাতালের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930