ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নক-গঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইয়াং চেলেঞ্জের বয়েজ কলাবাগান রাজশাহী ক্রীড়া ,সমাজ কল্যাণ ও দিনের পথের প্রতিষ্টাতা সভাপতি হুসাইন খান ও সাধারণ সম্পাদক ফারদিন নুর।
গতকাল শুক্রবার(২২মে)মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজামকে ফুলেল শুভেচ্ছা দিয়ে এই অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন বার্তায় তারা সদস্য সচিব মোঃ মোজাম্মেল হকের দীর্ঘায়ূ কামনা করেন ও খেলাধুলায় অগ্রনী ভ’মিকা পালন করার আহবান জানান।
এ সময় সাবেক ফুটবলার জনি, সংগঠক সিয়ামুল হকসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।



