IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৬ শিশুররামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার : স্বরাষ্ট্রমন্ত্রীবাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতিরনিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপনদীর্ঘদিন পরে পরিষ্কার হচ্ছে পৌরসভার সদরের ড্রেননাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিলরাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীররামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর সিআইডির
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় আয়েশা নামের ৪৫ দিনের এক শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ শিশু আয়েশা বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটিকে দোলনায় শুইয়ে রেখে তার মা মনোয়ারা বিবি পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দ শুনে তিনি বাড়িতে ফিরে এসে শিশুটির অস্বাভাবিক অবস্থা দেখতে পান। পরে কোলে নেওয়ার পর শিশুর মুখ থেকে বিষের গন্ধ ও ফেনা বের হতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন।

এ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ