IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ১৬ শিশুররামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার : স্বরাষ্ট্রমন্ত্রীবাড়ছে পানি, ভাঙছে পাড়,ভিটে মাটি হারানো ভয়ে রাতকাটছে নদীর তীরবর্তী এলাকার হাজারো বসতিরনিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপনদীর্ঘদিন পরে পরিষ্কার হচ্ছে পৌরসভার সদরের ড্রেননাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিলরাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখম

রাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখম

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে পারিবারিক কলহের জের ধরে মো. উজ্জল মন্ডল (৪৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তার চাচাতো ভাই মাসুম মন্ডলের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি- মাসুম মন্ডল ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে উজ্জলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামে এই ঘটনাটি ঘটে। হামলার শিকার উজ্জল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উজ্জল উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের মৃত মালেক মন্ডলের ছেলে। আর অভিযুক্ত মাসুম মন্ডল (৩৫) একই গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে।

এ ঘটনায় রাতেই উজ্জলের মা বাদি হয়ে মাসুম মন্ডলকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ করে রাণীনগর মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উজ্জল মন্ডল ও মাসুম মন্ডল তারা চাচাতো ভাই। দীর্ঘদিন ধরে তাদের দু’জনের মধ্যে পারিবারিক বিরোধ (কলহ) চলে আসছে। শনিবার রাতে উজ্জল পেট্রোল পাম্পে চাকরির ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে রাত ৮টার দিকে বাড়ির পাশে রাস্তায় পৌঁছালে মাসুম মন্ডল পথরোধ করে উজ্জলের উপর হামলা চালিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে পরিবারের ও স্থানীয় লোকজন উজ্জলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে রাণীনগর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।

উজ্জলের মা মোছা. জুলেখার দাবি- হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে উজ্জলকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। উজ্জলের বাম হাত, পিঠে ও গালে কোপ দেওয়া হয়েছে। উজ্জল গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

অভিযুক্ত মাসুম মন্ডলের মুঠোফোন বন্ধ এবং তিনি পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ