IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৮০ শতাংশ ছাড় দিতে হবে’মিরপুরে মৃত্যুর ৮ দিন পর মিলল মায়ের গলিত লাশ, খবর নেই সচিব-শিক্ষক ছেলেদেরখানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারযুক্তরাষ্ট্রের আইওয়ায় পারিবারিক সহিংসতায় বন্দুকধারীর গুলি, নিহত ৭রাজশাহীতে রংধনু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতে

রহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতে

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে আমচাষীদের কাছ থেকে প্রতিমন ৫২ কেজিতে আম ক্রয় করা হবে। মঙ্গলবার আমচাষী, ব্যবসায়ি ও আড়তদার নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, ওসি নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েনের হোসেন,ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও গোলাম কিবরিয়া হাবিব, আমচাষী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব,আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর রেলস্টেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, আমচাষী মাহমুদুল হাসান মামুন,সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও আলাউদ্দিন পারভেজসহঅন্যরা।

সভায় স্থানীয় আমচাষী, ব্যবসায়ি ও আম আড়তদার সমিতির নেতৃবৃন্দের সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক এখন থেকে ৫২ কেজিতে মন ধরে আম ক্রয় করা হয় বলে জানানো হয়।

তবে আমের ওজনের বিষয়ে বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে নতুন কোন সিদ্ধান্ত গৃহীত হলে তা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে আম বিপণন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031